শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাঁচ শর্তে হিন্দিসহ বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমোদন

  |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   89 বার পঠিত

পাঁচ শর্তে হিন্দিসহ বিদেশি চলচ্চিত্র আমদানির অনুমোদন

পাঁচটি শর্তে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১১ এপ্রিল) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।

প্রথম বছরে ১০টি সিনেমা রপ্তানির বিপরীতে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে।

আদেশে বলা হয়, ভারতীয় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির বিষয়ে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।

সাফটার চুক্তির আওতায় ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে সিনেমা আমদানি করা যাবে।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে পরীক্ষামূলক ভিত্তিতে নিম্নোক্ত শর্তে বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটা দেশগুলো থেকে চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

১. শুধুমাত্র বৈধ চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশকেদের চলচ্চিত্র আমদানি করার অনুমতি দেওয়া হবে।

২. বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে উপ-মহাদেশীয় ভাষায় সাবটাইটেল সহ নির্মিত চলচ্চিত্রগুলো পরীক্ষামূলক ভিত্তিতে দুই বছরের জন্য আমদানি করার অুনমতি দেওয়া হবে।

৩. প্রথম বছরে রপ্তানির বিপরীতে ১০টি চলচ্চিত্র আমদানির অনুমতি দেওয়া হবে।

৪. আমদানিকৃত চলচ্চিত্র প্রদর্শনের আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সার্টিফিকেট নিতে হবে।

৫. বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং দুর্গাপূজা সপ্তাহে এই ধরনের কোনো চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।