| মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 119 বার পঠিত

মঙ্গলবার নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত এবং বেশকিছু লোক আহত হয়েছেন। দেশটির জরুরি সার্ভিস এ কথা জানায়। খবর এএফপির।
জরুরি সার্ভিস জানায়, দ্য হেগ ও আমস্টারডামের মধ্যবর্তী ভোরস্কুটেন গ্রামের কাছে নির্মাণ সামগ্রীর সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি লাইনচ্যুত হয়।
আহতদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা ট্রেনটি নিরাপদ করার জন্য কাজ করছেন।
Posted ১:৫১ পিএম | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।