বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউ ইয়র্কে পুলিশ কর্মকর্তা গুলিতে নিহত

  |   শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত

নিউ ইয়র্কে পুলিশ কর্মকর্তা গুলিতে  নিহত

বন্দুকধারীর গুলিতে আহত নিউ ইয়র্কের পুলিশ কর্মকর্তা আদীদ ফায়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (ফেব্রুয়ারি ৭) ব্রুকলিনের ব্রুকডেইল হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে তিনদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোনসকে (৩৮) সোমবার সন্ধ্যায় আটক করা হয়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ইস্ট নিউ ইয়র্কের লিন্ডেন বুলেভার্ডের কাছে রুবি স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন বলে জানা গেছে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা আদীদ ফায়াজ (২৬) পুলিশ কর্মকর্তা ফায়াজ ফেসবুক মার্কেট প্লেসে গাড়ি কেনার জন্য ইস্ট নিউ ইয়র্কের লিন্ডেন বুলেভার্ডে যান। কিন্তু বিক্রেতা একটি বন্দুক বের করে তার কাছ থেকে অর্থ ডাকাতির চেষ্টা করেন। পরে তাকে গুলি করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৪৬ এএম | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।