মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে স্বাস্হ্য ক্যাম্প

  |   সোমবার, ২০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   87 বার পঠিত

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে স্বাস্হ্য ক্যাম্প

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৬ মার্চ , বৃহস্পতিবার “স্বাস্হ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’-এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,রোওয়ান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল বিভাগ ও আটলান্টিক কাউন্টির শেরিফ অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “স্বাস্হ্য ক্যাম্প”এ স্বাস্হ্য পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন প্রদান করা হয়।

এদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো ধরনের এ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন সহ স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ পায়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন কোভিড ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করায় ও বিনা খরচে স্বাস্হ্য পরীক্ষা করার সুযোগ করে দেওয়ায় তাঁরা বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন সহ অন্যান্য কমিউনিটির লোকজন “স্বাস্হ্য ক্যাম্প” কার্যক্রম সফল করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ১২:২৮ এএম | সোমবার, ২০ মার্চ ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।