মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

থাইল্যান্ডে স্কুুলের ছাদ ধসে নিহত ৭

  |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   96 বার পঠিত

থাইল্যান্ডে স্কুুলের ছাদ ধসে নিহত ৭

থাইল্যান্ডের ফিচিট প্রদেশে প্রচণ্ড ঝড়ের সময় একটি স্কুলের ক্রীড়া অঙ্গনের ভবন ধসে সাত শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরো ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ঝড়টি আঘাত হানে। দেশটির নিম্ন উত্তর প্রদেশের স্যাম এনগাম জেলার কিছু অংশেও প্রবল বৃষ্টিসহ ঝড়টি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০-এর দিকে আঘাত হানে।

বান নোয়েন পো নামের স্কুলটির ভলিবল কোর্ট, ফুটসাল কোর্ট এবং অন্যান্য ক্রীড়া সুবিধার ওপর ধাতব ছাদসহ অন্যান্য জিনিস ঝড়ের সময় ভেঙে পড়ে।

ওই সময় স্কুলের শিক্ষার্থীরা সেখানে খেলছিল। ছাদের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাস্থলেই ছয় শিক্ষার্থী নিহত হয় এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। যাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরদিন ছয় বছর বয়সী এক শিশুও মারা যায়। এ ছাড়া আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫-এ।

ঝড় কমে গেলে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান তদারকি করতে স্কুলে ছুটে যায়।

Facebook Comments Box

Posted ১২:০৭ পিএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।