| রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 123 বার পঠিত

করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২১ জন। রবিবার (৩০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত একদিনে সবচেয়ে বেশি ১৪ হাজার ৪১১ জন সংক্রমণের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন।
এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৪২ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন এবং মারা গেছেন ৪ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ২৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন এবং মারা গেছেন ১৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৩ হাজার ৬৪০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।
Posted ২:৫২ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।