বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা: পুতিন

  |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   104 বার পঠিত

বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা: পুতিন

আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে এই যুদ্ধ বাড়িয়ে তোলার অভিযোগ করে তিনি বলেছেন, বৈশ্বিক সংঘাতের মঞ্চে মস্কোকে পরাজিত করতে পারবে এমনটি একটি ভুল ধারণা নিয়ে তারা এটি করছে।

রাশিয়ার পতাকা শোভিত মঞ্চের মাঝের ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দেন পুতিন।

দেশের রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে রেখে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়া যেসব বিষয়ের মুখোমুখি হয়েছে তা ‘সাবধানে ও ধারাবাহিক প্রচেষ্টার’ মধ্য দিয়ে সমাধান করা হবে।

পশ্চিমাদের বৈশ্বিক সংঘাতের বিষয়ে সতর্ক করে পুতিন বলেছেন, রাশিয়াকে এই যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। যুদ্ধে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের দুঃখ–কষ্ট তিনি অনুধাবন করেন।

পুতিন বলেন, ‘ইউক্রেনের জনগণ কিয়েভের বর্তমান শাসক গোষ্ঠী ও তাঁদের পশ্চিমা তাঁবেদারদের হাতে জিম্মি হয়ে পড়েছে। যাঁরা দেশটিকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পুরোপুরি দখল করে আছে।’

Facebook Comments Box

Posted ১:০৪ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।