ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়ায় সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়ায় সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মহড়া শেষে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।’

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের জন্য যেমন গর্বের, তেমনি আগামী দিনেও যেকোনো সংকট মোকাবিলায় দায়িত্ব পালনে তারা অবিচল থাকবেন।

এর আগে, স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা। সরকারপ্রধানের সামনে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেন।

সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন।

যৌথ মহড়ার মূল প্রেক্ষাপট ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপ শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারের কাল্পনিক পরিস্থিতিতে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত অভিযান চালিয়ে শত্রুর দুর্গ গুঁড়িয়ে দেওয়ার অনুশীলন করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত সদস্যরা।

মহড়ায় আকাশ থেকে প্যারা-কমান্ডোদের অবতরণ ও শত্রুর ঘাঁটি লক্ষ্য করে অবস্থান নেওয়ার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। অন্যদিকে, নৌ-কমান্ডোদের অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধে শত্রুর দুর্গ ভাঙার কৌশল প্রদর্শন করেন সেনা কমান্ডোরা।

এবারের যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

Posted ২:১২ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।