ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক রাকিব

জেলা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ আটক রাকিব

ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০০ টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান চালান।

দুদক সূত্রে জানা গেছে, জমি রেজিস্ট্রি করতে আসা ব্যক্তিদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টিপসই নেওয়ার মুহূর্তে রাকিব হোসেনকে ঘুষের ৪ হাজার ৩০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তিনি তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রাকিবকে ২০০ টাকা জরিমানা করেন।

দুদকের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে। তাঁর নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে ওমেদার পদে থাকা রাকিব, শাকিল ও অঞ্জলি নামে তিনজনকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাব-রেজিস্ট্রারকে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪১ পিএম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।