ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

ইয়েমেনের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ৫৮টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির হুথি বিদ্রোহীরা। এসব হামলার ‘নির্ধারক জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।
রোববার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৫৮টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।
তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর চালানো এসব হামলা জবাবহীন থাকবে না। হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ইয়াহিয়া সারে আরও বলেন, ‘আল্লাহ চাইলে, আমাদের জনগণের ওপর সৌদিদের হামলা জবাবহীন থাকবে না। শাস্তি আসছে।’
এর আগে চলতি সপ্তাহে সৌদি আরবের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। ওই হামলায় সৌদির একটি তেল স্থাপনায় আগুন ধরে যায় এবং ৭৩ জন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: এনডিটিভি, প্রেস টিভি
Posted ৭:১০ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।