জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে শহর থেকে গ্রামাঞ্চলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। একই সঙ্গে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রিকশাচালক সোহরাব হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে বাজারে মানুষের আনাগোনা খুবই কমে গেছে। ফলে আমাদের আয় অনেকটা কমে গেছে।
নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক মাহাতাব গাজী বলেন, এখন বীজ রোপণের সময়। বৃষ্টির কারণে ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। পানি না কমলে বীজ বপন করতে অনেক কষ্ট হবে। এ ছাড়া সবজি ক্ষেতেও পচন ধরতে পারে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি সাংবাদিকদের জানান, উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এ বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
Posted ৯:৪৮ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।