নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাসের জানালার কাচ ভেঙে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করেন স্থানীয়রা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের বাইরে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যাত্রীদের অভিযোগ, আগুন লাগার পর বাসটির চালক ও হেলপার সেখান থেকে চলে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। পরে বাসের ভেতর থেকে যাত্রীদের মালামালও বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আগুনে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Posted ৭:৩৭ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।