ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। এর মধ্য দিয়ে সিআইসির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা এই পদে দায়িত্ব পেলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এনবিআরের এক আদেশে একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই আদেশে ১২ অতিরিক্ত কর কমিশনারকে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দিয়ে বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়েছে।

এর আগে সেলিনা সুলতানা ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এনবিআরের এ পদায়নের মধ্য দিয়ে রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিট সিআইসির নেতৃত্বে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা দায়িত্ব পেলেন।

Facebook Comments Box

Posted ৬:১৯ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।