ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরান ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়, দাবি ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

ইরান ‘সঠিক চুক্তির’ জন্য প্রস্তুত নয়, দাবি ট্রাম্পের

ফাইল ছবি

ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি কোন দিকে এগোয়, আপাতত সেটিই পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্প সীমিত হয়ে গেছে—এমনটা ভাবার কারণ নেই। ইরানের সঙ্গে কী ঘটতে যাচ্ছে, তা দেখতেই এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী সোমবার নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

হরমুজ প্রণালি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, প্রণালির পুরো অঞ্চলেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। ইরান শেষ পর্যন্ত চুক্তিতে যেতে চাইবে, তবে এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয় দেশটি।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। প্রায় ছয় মাস ধরে চলা সংঘাতের মধ্যেও গুরুত্বপূর্ণ এই জলপথে জ্বালানি পরিবহনে বিঘ্ন অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। এসব ব্যবহার করে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার সক্ষমতা দেশটির রয়েছে।

যুদ্ধ শুরুর পর ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এবং ইসরায়েলের লেবানন অভিযানে হাজারো মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:১৮ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।