ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহীতে ১০ বুট ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

মা ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় রাজশাহীতে ১০ বুট ক্যাম্প

মা ও কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে আয়োজন করা হয়েছে ১০টি ব্যতিক্রমী বুট ক্যাম্প। এতে ২৫০ জন মা ও কিশোরী অংশ নেন।

শনিবার সকালে নগরের মহিষবাথান এলাকার মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। ১০টি বুটে ২৫ জন করে মোট ২৫০ জন অংশ নেন। তাদের মধ্যে ০ থেকে ৫৯ মাস বয়সী শিশুর ১০০ জন মা এবং ১৫০ জন কিশোরী ছিলেন।

বুট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে তিনি প্রতিটি বুট ঘুরে স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবনযাপনবিষয়ক হাতে-কলমে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অংশগ্রহণকারী মা ও কিশোরীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

জেলা প্রশাসক বলেন, কিশোর-কিশোরীদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে সচেতনতা জরুরি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে কন্যাশিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থাকে। তাই ছোটবেলা থেকেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে চলার বিষয়ে সঠিক ধারণা থাকা প্রয়োজন। একই সঙ্গে শিশুদের সঠিক সময়ে পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়েও মায়েদের সচেতন হতে হবে।

মায়েদের জন্য রাখা পাঁচটি বুটে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, পজিটিভ ডেভিয়েন্স হার্থ, গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রোমোশন (জিএমপি) এবং হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অন্যদিকে কিশোরীদের জন্য পাঁচটি বুটে শিশু ও কিশোরীদের টিকা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, পানি-স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

এসব কার্যক্রমে কৈশোরের শারীরিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যকর জীবনযাপন ও বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। সঞ্চালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী।

এ সময় সহকারী কমিশনার নুরুল আবছার সবুজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম, প্রোগ্রাম অফিসার রিপন হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:৫২ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।