ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

সকালে ঘুম থেকে ওঠার পরও অনেকের শরীর থেকে আলস্য কাটতে চায় না। বিছানা ছাড়ার পরও চোখে ঘুম লেগে থাকে, আবার কর্মস্থলে পৌঁছেও কাজে মনোযোগ দিতে কষ্ট হয়। চা-কফির ওপর নির্ভর না করে কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে সকালটা আরও সতেজভাবে শুরু করা সম্ভব।
পানি পান করুন
ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি পান করুন। দীর্ঘ সময় ঘুমানোর কারণে শরীরে পানিশূন্যতা তৈরি হতে পারে। পানি পান করলে শরীর সতেজ হতে সাহায্য করে এবং ঝিমুনি কিছুটা কমতে পারে।
মধু-লেবুর পানি পান করতে পারেন
সকালে হালকা গরম পানিতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন। এটি শরীরে পানির ঘাটতি পূরণে সহায়ক এবং সকালটা সতেজভাবে শুরু করতে সাহায্য করতে পারে।
চা-কফি পান করুন পরিমিত
সকালের ঘুম কাটাতে অনেকেই চা বা কফির ওপর নির্ভর করেন। এতে থাকা ক্যাফেইন সাময়িকভাবে মস্তিষ্ককে সজাগ রাখতে সাহায্য করে। তবে অতিরিক্ত চিনি মেশানো চা-কফি এড়িয়ে চলা ভালো। বেশি চিনি সাময়িক শক্তি দিলেও পরে আবার ক্লান্তি দেখা দিতে পারে।
চোখেমুখে পানি দিন
ঘুম থেকে উঠে চোখেমুখে পানি দেওয়ার অভ্যাসও সতেজ অনুভূতি দিতে পারে। বিশেষ করে ঠান্ডা পানির ঝাপটা ঘুমঘুম ভাব কাটাতে সহায়ক হতে পারে।
কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন
একটানা বসে থাকলে ঘুম ঘুম ভাব আরও বেড়ে যেতে পারে। তাই পাঁচ থেকে ১০ মিনিট হাঁটাহাঁটি করুন। হালকা শারীরিক নড়াচড়া শরীরকে সক্রিয় করার পাশাপাশি কাজে মনোযোগ ফেরাতেও সাহায্য করে।
কিছুক্ষণ কথা বলুন
কাজের মাঝে ঝিমুনি এলে সহকর্মী বা সঙ্গীর সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারেন। এতে একঘেয়েমি কাটার পাশাপাশি মনোযোগও ফিরে আসতে পারে।
পর্যাপ্ত ঘুম জরুরি
তবে প্রতিদিন সকালে অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকলে শুধু এসব উপায়ের ওপর নির্ভর না করে রাতে পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না, সেটিও খেয়াল করা জরুরি। নিয়মিত ও পর্যাপ্ত ঘুমই দিনের শুরুতে সতেজ থাকার অন্যতম প্রধান উপায়।
Posted ৬:১২ এএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।