ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকারভোগীরা বছরে ছয় মাস এ সুবিধা পাবেন। চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল মাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, দরিদ্র মানুষের পুষ্টি ঘাটতি কমাতে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার পরিবারের মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার পরিবারের মধ্যে সাধারণ চাল দেওয়া হচ্ছে।

এদিকে, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য সরবরাহে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের মাধ্যমে খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচিতে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি খাদ্য মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাবে) ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।

সরকার জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর করতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:২২ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।