ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি, এখন গণতন্ত্র সুদৃঢ় করার সময়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি, এখন গণতন্ত্র সুদৃঢ় করার সময়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে। এই অর্জনকে কাজে লাগিয়ে এখন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।”

তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার একটি সভ্য রাষ্ট্রের অন্যতম ভিত্তি। “রুল অব ল’ ও ‘জাস্টিস’—এই দুটি বিষয় সব সময় ধরে রাখতে হবে। এগুলো নিশ্চিত করতে পারলে সমাজকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে বিগত সময়ে আমরা দীর্ঘদিন এসব থেকে বঞ্চিত ছিলাম।”

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকার ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ গড়ে তোলা গেলে সাধারণ মানুষ ন্যায়বিচার নিশ্চিতভাবে পাবে।

তিনি বলেন, দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে পারলে রাষ্ট্র আরও কার্যকর হবে। পাশাপাশি সংসদের স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করা গেলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৫৮ এএম | রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।