ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার সকালে ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।

‎সিআইডি জানায়, ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

‎১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি এবং সিআইডির বিভিন্ন ইউনিটেও দায়িত্ব পালন করেন।

‎তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ফরেনসিক, তদন্ত ও আধুনিক পুলিশিং বিষয়ে দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

‎দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

Posted ২:১৬ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।