নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে অনশনে বসেছেন এক তরুণী (১৮)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনশনের খবর পেয়ে অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে।
অনশনরত তরুণী একই উপজেলার নোয়াগ্রাম এলাকার বাসিন্দা। অভিযুক্ত সৈয়দ ফেরদৌস আলী (২১) জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের সৈয়দ আসাদুজ্জামানের ছেলে।
তরুণীর অভিযোগ, প্রায় এক বছর আগে ফেরদৌস আলীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে চলতি বছরের ৯ এপ্রিল উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের পর কয়েকবার ফেরদৌস তাকে তার বোনের বাড়িতে নিয়ে গেলেও পরবর্তীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান।
তরুণী জানান, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়ায় বাধ্য হয়ে তিনি বিষের বোতল হাতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন। স্বীকৃতি না পেলে বিষপান করে আত্মহত্যা করবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, অনশনের খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে চলে যান।
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৭:২০ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।