সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিয়েছে: ট্রাম্প

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিয়েছে: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না- এমন নিশ্চয়তা পাওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের কাছে আরও কঠোর শর্ত যুক্ত শান্তি প্রস্তাব পাঠানোর খবর সামনে আসার পরই ট্রাম্প এমন দাবি করলেন।

মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই চুক্তির ক্ষেত্রে দুটি অন্যতম অগ্রাধিকারের কথা বলে আসছেন- পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়া। স্থানীয় সময় শনিবার রাতে ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার একমাত্র যে গ্যারান্টি বা নিশ্চয়তাটির প্রয়োজন ছিল, তা হলো- সেখানে কোনো পরমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না। তারা এ বিষয়ে একমত হয়েছে। বিষয়টি খুব আকর্ষণীয় ছিল।’

তবে তেহরান এর আগে ট্রাম্পের এমন সব দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এছাড়া, নিজেদের মূল অগ্রাধিকারগুলোর ক্ষেত্রেও দুই পক্ষের অবস্থান এখনো বেশ দূরে বলেই মনে হচ্ছে।

চুক্তি করা নিয়ে কয়েক সপ্তাহের নানামুখী প্রচেষ্টা, তীব্র বাদানুবাদ এবং মাঝে মধ্যে সশস্ত্র সংঘাতের পরও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে তেমন দৃশ্যমান অগ্রগতি হয়নি। মার্কিন প্রশাসন নতুন শর্তযুক্ত যে প্রস্তাব তেহরানে পাঠিয়েছে সেটি চুক্তির প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস শনিবার পৃথক প্রতিবেদনে জানায়, ট্রাম্প ইরানের বিবেচনার জন্য কিছু কঠোর শর্ত যুক্ত করে নতুন রূপরেখা পাঠিয়েছেন। তবে সেই শর্তগুলো আসলে কী, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পিএম | রবিবার, ৩১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।