সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অকটেন পেট্রোল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ৩১ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

অকটেন পেট্রোল কেরোসিনের দাম বাড়ল লিটারে ৫ টাকা

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজ রোববার জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই থাকছে। তবে লিটার প্রতি ৫ টাকা বেড়ে অকটেনের দাম হচ্ছে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। আগে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গত ৩০ এপ্রিল।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | রবিবার, ৩১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(321 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।