জাতীয় ডেস্ক | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 58 বার পঠিত

টানা ১৩ দিন বিরতির পর আজ রোববার বিকেল ৩টায় শুরু হল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের বৈঠক।
স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। স্বাগত বক্তব্যে সংসদ পরিচালনায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। পরে তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা সংসদ কাজে বরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ ও যশোর–৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে তাদের আত্মার মাগফেরাত কামনা করে সংসদে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চিফ হুইপ নূরুল ইসলাম।
Posted ৪:১৯ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।