শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

বিশ্ব ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উন্নত একটি রকেট ইঞ্জিনের ‘গ্রাউন্ড টেস্ট’ চালিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে, কিম জং উন নিজে উপস্থিত থেকে এই পরীক্ষা তদারকি করেছেন।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণের জন্য এই কঠিন-জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিনগুলো ব্যবহারের পরিকল্পনা করছে। এই ইঞ্জিনগুলো দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সহায়তা করে। উৎক্ষেপণের আগে খুব বেশি প্রস্তুতিরও প্রয়োজন হয় না।

অপরদিকে অ্যাসোসিয়েটেড প্রেস তাদের প্রতিবেদনে লিখেছে, এই পরীক্ষাটি সম্ভবত ইঙ্গিত দিচ্ছে, কিম জং উন এমন একটি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলতে এবং আধুনিকায়ন করতে বদ্ধপরিকর যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

কয়েকদিন আগে উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তাঁর দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ জন্য অভিযুক্ত করেন।

ক্ষেপণাস্ত্র বা রকেটের ক্ষেত্রে ‘গ্রাউন্ড টেস্ট’ হলো- ইঞ্জিন, জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে স্থির অবস্থায় (উৎক্ষেপণ না করে) চালিয়ে দেখা। অংশগুলো ঠিকমতো কাজ করছে কি না তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়।

রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, কিম এই নতুন উন্নত ইঞ্জিনের গ্রাউন্ড জেট টেস্ট পর্যবেক্ষণ করেছেন। এই পরীক্ষায় কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি ২ হাজার ৫০০ কিলোটন।

কেসিএনএ আরও জানিয়েছে, সর্বশেষ পরীক্ষাটি ছিল দেশটির জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। পরীক্ষাটি কবে কোথায় চালানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

Posted ৪:০৯ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।