জাতীয় ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁরা অনুষ্ঠানে যোগ দেন।
আজকের এ আয়োজনে থাকছে ফ্লাই পাস্ট। জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে এসেছেন দর্শনার্থীও। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় জাতীয় পতাকা রয়েছে।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Posted ৭:১৫ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।