ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দেশ আমাদেরই গড়তে হবে, গুপ্ত ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকুন: তারেক রহমান

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   114 বার পঠিত

দেশ আমাদেরই গড়তে হবে, গুপ্ত ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকুন: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে এবং বিএনপি সরকার গঠনে করলে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, এখন আমাদেরকে দেশ গড়ার কাজে হাত দিতে হবে, কেউ বাইরে থেকে এসে গড়ে দেবে না। তিনি বলেন, ‘আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রায় ২০ কোটি মানুষের এই দেশ। সবার কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা করে তুলতে হবে। সমগ্র দেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তা-ঘাট সংস্কার করতে হবে। আমরা শুধু গত ১৫ বছরে দেখেছি, মেগা প্রজেক্ট হয়েছে, মেগা মেগা দুর্নীতি হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। সেজন্য আমরা জনগণের সমর্থন চাই। গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিষয়ে আপনারা সজাগ থাকুন।’

নির্বাচনী প্রচারণার শেষে দিনে আজ সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারম্যান এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বহু প্রত্যাশিত সেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের বহু মানুষ গত ১৬ বছর ধরে হত্যার শিকার হয়েছে, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এখন আসুন আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সামনে বিএনপি একমাত্র রাজনৈতিক দল- যে কর্মসূচি দিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। তাই বিএনপিকে আপনারা সুযোগ দিন। ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশ যেহেতু আমাদের তাই কেউ বাইরে থেকে এসে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়ে তুলতে করতে হবে। আমি ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।’

বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, কী পরিকল্পনা তা সংক্ষিপ্তভাবে তুলে ধরে তারেক রহমান বলেন, ‘নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মত একটি রাজনৈতিক দলের কাছে শুধু ঢাকা শহরে নয়, সারাদেশের মানুষের অনেক প্রত্যাশা। আর সেই প্রত্যাশা পূরণে করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ ‘

গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকুন
বনানী জনসভা শেষে ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, ‘দেশের গণতন্ত্রকামী মানুষ যারা চান- এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। কিন্তু একটি মহল তাদের নেতাকর্মীরা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে। যারা বাসাবাড়িতে গিয়ে মা-বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়- এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা যে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পেরেছি সেই অধিকার আবার হারিয়ে যাবে। সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। আপনাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যারা নকল সিল বানায় তাদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না, আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ বন্ধ করতে পারবে না।’

Facebook Comments Box

Posted ৬:৪৯ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।