জেলা প্রতিনিধি | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সুমন নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুমন নিহত জান্নাতুলকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক।
এসপি আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে সুমনকে গ্রেপ্তার করে। তাঁকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে সংবাদ সম্মেলনের সময় এখনও নির্ধারণ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জান্নাতুল কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহত জান্নাতুলের বাবা আব্দুল আলিমের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। তিনি রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন জান্নাতুল।
এ ঘটনায় জান্নাতুলের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
Posted ১২:০৭ পিএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।