নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। ‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’ প্রতিপাদ্যে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করবে ডাক অধিদপ্তর।
সপ্তাহজুড়ে নানা আয়োজন
বিশ্ব ডাক দিবস ও ডাকসেবা সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবাবিষয়ক মেলার আয়োজন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রচলিত ডাকসেবাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব ডাক ও লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ বাস্তবায়ন করছে ডাক অধিদপ্তর।
ই-কমার্স ও পার্সেল সেবায় গুরুত্ব
ডাকসেবার পরিধি বাড়াতে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে পণ্য অনুসরণ, ডাক সংগ্রহ ও সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং ফুলফিলমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালুর মাধ্যমে সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
স্পিড পোস্টে পরিবহন ৮১১ টন পণ্য
ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত ও সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট ই-কমার্স ব্যবসা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ পরিবহনমাধ্যম হয়ে উঠছে।
প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নতুন সেবা চালুর মাধ্যমে ডাক অধিদপ্তর প্রচলিত ডাকব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি গ্রাহকদের জন্য আরও সহজলভ্য ও জনবান্ধব সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
Posted ৬:৪৫ এএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।