রবিবার ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   95 বার পঠিত

নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এসব কথা বলেন। তিনি বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’

তিনি আরও বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।

এর আগে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না প্রসঙ্গে বলতে তিনি বলেন, বাংলাদেশে আমি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি, আমার অনেক বন্ধু রয়েছে সেখানে। তাদের সঙ্গে যতবার কথা হয়েছে; তারা বলেছে, বাংলাদেশ অনেক বড় ভুল করছে। এটা অন্তর্বর্তী সরকার, স্থায়ী সরকার তো নয়। নির্বাচনের মাধ্যমে তাদেরকেও জিতিয়ে আনেনি। জনগণ তাদের নিয়ে আসেনি, তারা নিজেরাই চলে এসেছে। তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের খেলাধুলার ভবিষ্যতের বিষয়ে। সেটা ঠিক নয় এবং সেটা তাদেরই ভাবার বিষয়, আমাদের নয়।

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।