শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

খেলা ডেস্ক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   217 বার পঠিত

১২ বলে ফিফটি করে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

টি-টোয়েন্টি ব্যাটিংকে যেন নতুন রূপ দিচ্ছেন অভিষেক শর্মা। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আজ বাংলার বোলারদের ওপর দিয়ে রীতিমতো তাণ্ডব চালান পাঞ্জাবের এই বাঁহাতি ওপেনার। হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ১২ বলে ফিফটি এবং ৩২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। তার ৫২ বলে ১৪৮ রানের ইনিংসে ভর করে পাঞ্জাব গড়েছে ৫ উইকেটে ৩১০ রানের পাহাড়সম সংগ্রহ।

১৮তম ওভারে আউট হওয়ার আগে অভিষেকের নামের পাশে জ্বলজ্বল করছিল ১৪৮ রান। ২৮৪.৬১ স্ট্রাইক রেটের এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৮টি চার ও ১৬টি বিশাল ছক্কা। ফিফটি পূর্ণ করার পথে ৫০ রানই তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে (৫টি চার ও ৫টি ছক্কা)। মাঝে ডট বল না খেলে নিয়েছেন কেবল একটি সিঙ্গেল।

পাঞ্জাবের ৩১০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলার অভিমন্যু ঈশ্বরণও পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি ৬৬ বলে ১৩০ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস (১৩ চার, ৮ ছক্কা) খেলেন। কিন্তু অভিষেকের অতিমানবীয় ইনিংসের কাছে অভিমন্যুর লড়াই ম্লান হয়ে যায়। বাংলা ৯ উইকেটে ১৯৮ রানে থামলে পাঞ্জাব পায় ১১২ রানের বিশাল জয়।

এই ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন অভিষেক। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। এতে তিনি ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন। ভারতীয়দের মধ্যে সেঞ্চুরির সংখ্যায় তার সামনে এখন কেবল বিরাট কোহলি (৯টি)।

এছাড়া এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে ছক্কা মারার নিজস্ব রেকর্ডও ভেঙেছেন অভিষেক। ২০২৪ সালে তিনি ৮৭টি ছক্কা মেরেছিলেন, যা ছিল ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। গতকালের ১৬ ছক্কাসহ চলতি বছরে মাত্র ৩৩ ম্যাচেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৯১টিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও দেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের (১৮৯.৫১) মালিক এই তরুণ তুর্কি।

Facebook Comments Box

Posted ১১:৪৮ এএম | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।