শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মুশফিককে সেঞ্চুরির সুযোগ না দেওয়া প্রসঙ্গে যা বললেন আশরাফুল

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

মুশফিককে সেঞ্চুরির সুযোগ না দেওয়া প্রসঙ্গে যা বললেন আশরাফুল

মিরপুরে নিজের শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই ইতিহাস গড়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও তিনি হাঁটছিলেন জাদুকরী এক রেকর্ডের পথে। রিকি পন্টিংয়ের পর ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির হাতছানি ছিল তার সামনে। কিন্তু ব্যক্তিগত ৫৩ রানে অপরাজিত থাকতেই বাংলাদেশ ইনিংস ঘোষণা করায় সেই কীর্তি গড়া হলো না ‘মিস্টার ডিপেন্ডেবল’-এর।

মুশফিককে সেঞ্চুরির সুযোগ না দিয়ে ইনিংস ঘোষণা করায় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে। তবে তৃতীয় দিনের খেলা শেষে দলের এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, ৫০০ রানের লিড হয়ে যাওয়ায় এবং দলের জয়ের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘এটি একটি টিম গেম, এখানে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থ আগে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্সই দলের পারফরম্যান্সে রূপ নেয়। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাদের লিড ৫০০ ছাড়িয়ে গেছে। আমাদের বিশ্বাস ছিল, আয়ারল্যান্ডকে অলআউট করার জন্য হাতে থাকা সময়টুকু আমাদের দরকার।’

ইনিংস ঘোষণার টাইমিং নিয়ে আশরাফুল আরও খোলাসা করেন। তিনি জানান, মূলত মুমিনুল হক সেঞ্চুরির কাছে থাকায় (৮৭ রান) দল অপেক্ষা করছিল। কিন্তু মুমিনুল আউট হয়ে যাওয়ার পর মুশফিকের সেঞ্চুরির জন্য আরও প্রায় ৫০ রান পর্যন্ত অপেক্ষা করাটা খেলার চেতনার (স্পিরিট অব ক্রিকেট) সঙ্গে মানানসই হতো না।

আশরাফুল বলেন, ‘চাইলে আরও এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু মুমিনুল আউট হওয়ার পর কেবল মুশফিকের জন্য অপেক্ষা করাটা ‘স্পিরিট অব ক্রিকেটে’ সুন্দর লাগত না। মুমিনুল কাছাকাছি ছিল বলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে পারেনি। তাই আর খেলা দীর্ঘায়িত করা হয়নি।’

বাংলাদেশের দেওয়া ৫০২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন শেষেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে আয়ারল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ৪ উইকেট।

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।