ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করবে রাশিয়া

বিশ্ব ডেস্ক   |   বুধবার, ২৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করবে রাশিয়া

বার্তা আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে আন্তর্জাতিক গ্রেপ্তারি নোটিশ জারি করা হয়েছে। মস্কোর অভিযোগ, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা টেলিগ্রাম ব্যবহার করে লোক নিয়োগ দিচ্ছে। সেটি বন্ধ করতে পাভেল ব্যবস্থা নেননি।

রাশিয়ায় জন্ম নিলেও পাভেল দুরভ দীর্ঘদিন ধরে বাইরে অবস্থান করছেন। তাঁর ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট আছে। দেশের বাইরে থেকে তিনি একাধিক প্রযুক্তি কোম্পানি গড়ে তুলেছেন। রাশিয়ায় অনলাইন যোগাযোগের ক্ষেত্রে টেলিগ্রাম সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম।

ইন্টারনেটের ওপর মস্কো যত কড়াকড়ি বাড়াচ্ছে, দুরভের সঙ্গে রাশিয়ান কর্তৃপক্ষের বিরোধও তত বাড়ছে। বুধবার অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, দুরভের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আন্তর্জাতিক অনুসন্ধান শুরু হয়েছে।

রাশিয়া আসলে কী ধরনের গ্রেপ্তারি নোটিশ দিয়েছে আর অন্য দেশ বা আইনশৃঙ্খলা বাহিনী সেটি মানবে কি না, তা এখনও স্পষ্ট নয়। মস্কোর প্রশাসন এর আগেও টেলিগ্রামে প্রবেশাধিকার বন্ধের উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য দুরভের ওপর চাপ প্রয়োগ করে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা। টেলিগ্রাম বন্ধ করে দিয়ে নাগরিকদের সরকারি অ্যাপ ব্যবহারে বাধ্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছিল।

Facebook Comments Box

Posted ২:০৬ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।