টেলিজেনিক তথ্য ডেস্ক | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আয়োজিত অ্যাসোসিও ডিজিটাল সামিটে চলতি বছর বাংলাদেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান দুটিআলাদা ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে।
অ্যাসোসিও ট্যালেন্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড বিভাগে রাইজআপ ল্যাবস ও অ্যাসোসিও আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন অ্যাওয়ার্ড বিভাগে প্রাইডসিস আইটি পুরস্কৃত হয়েছে।
তিন দিনের অ্যাসোসিও ডিজিটাল সামিট তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অ্যাওয়ার্ড নাইটে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন এবং অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি। সামিটের মূল প্রতিপাদ্য ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া। তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় (মোডা), তাইওয়ান ইনোভেটিভ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন (টিসসা) ও সিসা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আরওসি সম্মেলনের আয়োজক। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতের নেতৃত্ব দিয়ে আসছে। বিসিএস প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখা প্রকল্পকে অ্যাসোসিওর মনোনয়ন দেয়। অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন, এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ডিজিটাল অর্থনীতিতে আমাদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতি গর্বের। দীর্ঘদিনের পরিশ্রম ও উদ্ভাবনের ফল এটি। এমন সম্মান আমাদের অবস্থানকে সুদৃঢ় করবে।
দক্ষ প্রযুক্তিবিদদের শ্রম ও নৈতিক কাজই সাফল্যের মূল ভিত্তি। তখনই প্রযুক্তি অর্থবহ হয়, যখন তা জীবন মানোন্নত করে। এমন স্বীকৃতি দ্রুত এবং টেকসই ডিজিটাল উন্নয়নে দায়িত্ব বাড়িয়েছে।
এশিয়ান-ওশেনিয়ান আইসিটি খাতে অ্যাসোসিও কর্তৃক আয়োজিত এই সম্মাননা ১১টি বিভাগে অনুষ্ঠিত হয়।
চলতি বছর অ্যাসোসিওর সদস্যভুক্ত ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা এতে অংশ নেন।
নিজ দেশের প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য তারা
স্বীকৃতি পেয়েছেন। প্রতিবছর এই পুরস্কারটি এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের আইসিটি খাতের সেরা প্রতিষ্ঠানকে সম্মানিত করে, যা মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
Posted ৪:৫০ এএম | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।