ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   91 বার পঠিত

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৯

জেলা প্রতিনিধি

নোয়াখালী ও হবিগঞ্জে সড়ক দুঘর্টনায় ৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এ ঘটনা ঘটে।
দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহ আলম খোকন, নোয়াখালী কলেজছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও সুলতান আহমেদ সুমন।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান ঢাকা পোস্টকে বলেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, এর আগে সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে। দুইজন ঘটনাস্থলে এবং অন্যজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২০ জন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, গুরুতর আহতদের হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের অনেকের হাত-পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

Facebook Comments Box

Posted ১২:৪০ পিএম | মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।