ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফ্যাসিস্টের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

ফ্যাসিস্টের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ফ্যাসিস্ট দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দেশকে ধ্বংস স্তূপে পরিণত করেছে। পূজামণ্ডপ পরিদর্শনে তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, কেদারপুর ইউপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মিল্টন, বিএনপি নেতা মিজানুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ৪:৪২ পিএম | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।