ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বরিশালে ২৯ দিন পর থামল রাজপথের আন্দোলন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   244 বার পঠিত

বরিশালে ২৯ দিন পর থামল রাজপথের আন্দোলন

বরিশাল শেরেবাংলা হাসপাতালের স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন কর্মসূচি শিথিল ঘোষণা করল আন্দোলনকারীরা। টানা ২৯ দিন আন্দোলন চলার পর বুধবার (২৭ আগস্ট) বিকালে নগরীর সদর রোডের টাউন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি।

 

রনি বলেন, আমরা বরিশালবাসীর জন্য স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলন শুরু করি। আজ হাসপাতালের পরিচালক আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন। তিনি আমাদের কাছে ৩০ দিনের সময় চেয়েছেন সংস্কারের জন্য। আমরা তাকে ৫০ দিনের সময় দিয়েছি। এর মধ্যে সংস্কার না হলে জোরালো আন্দোলন করার কথাও জানান রনি।

 

রনি আরও বলেন, রাজপথের আন্দোলন শিথিল করা হলেও আমাদের জনসংযোগ কর্মসূচি চলবে।

 

এর আগে বুধবার সকালে বরিশাল শেরেবাংলা হাসপাতালের পরিচালকের সঙ্গে আলোচনা করে আন্দোলনকারীরা। তখন হাসপাতালের পরিচালক আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনির বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো একে একে বাস্তবায়ন করা হবে। তবে এটা সময়ের ব্যাপার বলে জানান তিনি।

 

গত ২৯ ধরে চলা এ আন্দোলনে নগরবাসীর ভোগান্তি ছিল চরমে। রাজপথের আন্দোলন বন্ধ ঘোষণার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন নগরবাসী।

 

আমতলা মোড়ের বাসিন্দা আলাম কারিকর বলেন, রাজপথ বন্ধ করে আন্দোলন চলায় প্রতিনিয়ত সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। সংস্কারের নামে সড়ক অবরোধ করা হলো মানুষের ভোগান্তি।

Facebook Comments Box

Posted ৫:৩৩ পিএম | বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।