ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা, যা বললেন বাবা আজিজুর

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   261 বার পঠিত

মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কিনা, যা বললেন বাবা আজিজুর

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মো. মাহফুজ আলমকে। গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ২৮ আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। এতে ৪৫৩ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান।

নির্বাচিত হওয়ার পর শুক্রবার যুগান্তর মাল্টিমিডিয়াকে সাক্ষাকার দেন মাহফুজের বাবা। সাক্ষাকার নিয়েছেন মাল্টিমিডিয়ার ডেস্ক রিপোর্টার মো. আশরাফুল। আজিজুর রহমান মাল্টিমিডিয়ার সঙ্গে অনেক বিষয়ে কথা বলেছেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি নব্বই সাল থেকে রাজনীতি করছি। ১৯৯১-এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত ১৫ বছর ৬ মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

আওয়ামী লীগ আমলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন- প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মাহফুজের বাবা বলেন, আমি মূলত ব্যবসায়ী। গত বছরের ২০ জুলাই আন্দোলনের সময় আমি গ্রেফতার হয়েছিলাম। ব্যবসায়িকভাবে আমার অনেক ক্ষতি হয়েছে।

রাজনীতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের কল্যাণে কাজ করা।

উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন এমন কথা শোনা যাচ্ছে। আপনার দল থেকে তিনি নির্বাচন করবেন কিনা; এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কিনা পারিবারিকভাবে আলোচনা হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কী করব- সেটা একটি জটিল কথা।

Facebook Comments Box

Posted ২:৩৭ পিএম | শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।