ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিলেটে জুলাই গণপদযাত্রায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

সিলেটে জুলাই গণপদযাত্রায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা

২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে সারাদেশের মতো উত্তাল ছিল সিলেট। জুলাইয়ের এই দিনে কোটা সংস্কারের দাবি আদায়ের লক্ষ্যে গণপদযাত্রা কর্মসূচি পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে সিলেট জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা।

শাবি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এমসি কলেজ, মদন মোহন কলেজসহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছিল গণপদযাত্রা কর্মসূচিতে।

সেদিন সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হওয়া পদযাত্রা সুবিদবাজার ও রিকাবীবাজার হয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা দুইটার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে রাষ্ট্রপতির উদ্দেশে লেখা স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনের সমন্বয়ক ও শাবিপ্রবির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেছিলেন, ‘আমরা পড়াশোনায় ফিরতে চাই, গবেষণায় ফিরতে চাই। কিন্তু তার আগে চাই ন্যায্য অধিকার নিশ্চিত হোক।’

সহ-সমন্বয়ক ফয়সাল আহমেদ ২৪ ঘণ্টার মধ্যে সব মামলা প্রত্যাহার এবং ছাত্রদের ন্যায্য সব দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

প্রকৃতপক্ষে, জুলাইয়ের আন্দোলন ধীরে ধীরে জমে ওঠে। ছড়িয়ে পড়ে সারাদেশে।

Facebook Comments Box

Posted ৬:০৮ পিএম | রবিবার, ১৩ জুলাই ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।