নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ | প্রিন্ট | 285 বার পঠিত

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়ে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচামরিচবোঝাই একটি মিনিট্রাক বন্দরে প্রবেশ করে। প্রতি মেট্রিক টন কাঁচামরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে। প্রথম দিন দুই ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে।
ভারতের শিলিগুড়ি থেকে এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামে দুটো আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করছে। সর্বশেষ গত বছরের ১৪ নভেম্বর কাঁচামরিচ আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।
আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরবরাহ সংকট ও দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে। বেশি পরিমাণ আমদানি হলে দেশের বাজারে দ্রুত দাম কমে আসবে। প্রথম দিন বন্দরে তেমন ক্রেতা না থাকায় নিজ চালানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কাঁচামরিচ পাঠানো হয়েছে।
এদিকে সরবরাহ সংকটের অজুহাতের কয়েক দিনের ব্যবধানে স্থানীয় বাজারে কাঁচামরিচের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি শুরুর ফলে দাম কমার আশা আমদানিকারকদের।
Posted ৫:৪৫ পিএম | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।