মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   377 বার পঠিত

হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

গাজার খান ইউনিসে একটি সংঘবদ্ধ হামলায় ইসরাইলি সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন।শুক্রবার ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরানী বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রতিরোধ বাহিনী বিশেষ করে হামাসের যোদ্ধারা খান ইউনিসে ইসরাইলি বাহিনীকে একটি পরিকল্পিত ফাঁদে ফেলে সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় পরাস্ত করে।

ইসরাইলি গণমাধ্যম জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবন ধসে ইসরাইলি সেনাদের ওপর পড়ে। এতে ৫ জন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এদিকে শুক্রবার গাজার স্থানীয় গণমাধ্যম জানায়, ঈদের দিনেও খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে এক শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

অন্যদিকে গাজার হাসপাতাল সূত্র জানায়, ঈদের আগের দিন বর্বর ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত এবং ১৮৯ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা অব্যাহত ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৪,৬৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২৫,৫৩০ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৫৬ পিএম | শুক্রবার, ০৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।