ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে মিনারুল হত্যায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আইভী কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের শুনানিতে অংশ নেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) কাউয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে গুলিতে মিনারুল নামে এক যুবক খুন হন। এ মামলায় আইভীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন পুলিশ। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা ও একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। আইভীর বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। দুটি মামলায় পরে গ্রেফতার দেখানো হবে। গ্রেফতারের পর আইভীকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫৫ পিএম | রবিবার, ২৫ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।