ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জুলাই গণ-অভ্যুত্থান অধ্যাদেশের খসড়া পর্যালোচনায় কমিটি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   365 বার পঠিত

জুলাই গণ-অভ্যুত্থান অধ্যাদেশের খসড়া পর্যালোচনায় কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদপরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনায় পাঁচজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পর্যালোচনার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ‘জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪’ প্রণয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে এবং এ বিষয়ে উপদেষ্টা কমিটির প্রতিবেদন গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় জানানো হয়, এ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, জাতীয় জিন ব্যাংকের প্রয়োজনীয়তা যথাযথভাবে নিরূপণ না করে সাভারে এই প্রতিষ্ঠান ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। সরকারি ব্যয় বৃদ্ধি না করে জাতীয় জিন ব্যাংকের ভবন ও সংশ্লিষ্ট অবকাঠামো যথাযথভাবে ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করা হবে। এ প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। এই উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় ‘জাতীয় নগর নীতি ২০২৫’ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্যের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের আলোচনায় পরিমার্জন সাপেক্ষে বাংলায় প্রণীত ‘ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৬ এএম | শুক্রবার, ১৬ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।