ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম জুলাই ফাউন্ডেশনের অনুদানের তালিকায়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ মে ২০২৫   |   প্রিন্ট   |   328 বার পঠিত

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নাম জুলাই ফাউন্ডেশনের অনুদানের তালিকায়

নেত্রকোনার বারহাট্টায় জুলাই ফাউন্ডেশনের অনুদানের তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী নুরুল আমীনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। সেই তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

সোমবার বিকালে ‘বারহাট্টা উপজেলা সাধারণ ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগণ’ ব্যানারে উপজেলা পরিষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ছাত্রদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মুন্না প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রলীগকর্মী নুরুল আমীনের নামে জুলাই ফাউন্ডেশন থেকে অনুদানের চেক এসেছে, এটা কিভাবে সম্ভব হলো? নুরুল আমীন নিষিদ্ধ ঘোষিত দলটির সক্রিয় কর্মী ছিল। সে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় সক্রিয় অংশগ্রহণ করে। এতে সে সামান্য আহতও হয়।

গত ৫ আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতনের পর দেশজুড়ে আন্দোলনে হতাহতদের তালিকা প্রস্তুতকালে ভুলক্রমে ওই ছাত্রলীগ কর্মীর নামটাও উঠে আসে।

বিষয়টি জানাজানি হওয়ার পর বারহাট্টা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সাইমুন আরেফিন অঙ্গন লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। এরপরও কিভাবে নুরুল আমীনের নামে আহতদের সহযোগিতার চেক চলে আসে বিষয়টি রহস্যজনক। তার নাম অবিলম্বে আহতদের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি করা হয়।

বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত তালিকায় অন্যদের সঙ্গে নুরুল আমীনের নাম রয়েছে। সম্প্রতি তার নামে জুলাই ফাউন্ডেশনের অনুদানের চেক এসেছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে বৈষম্যবিরোধী আন্দোলনের সুবিধাভোগীদের তালিকা থেকে নুরুল আমীনের নাম বাদ দেওয়ার জন্য কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে। তার নামে অনুদানের চেক এলেও তা বিতরণ করা হয়নি। চেকটি ফেরত পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৬:৪৩ পিএম | সোমবার, ১২ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।