ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন, এটি গ্লানিকর’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   288 বার পঠিত

মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন, এটি গ্লানিকর’

ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছেন, তারা প্রতিনিয়ত বিব্রতবোধ করছেন। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ নিয়েছি।

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আজ বৃহস্পতিবার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথগ্রহণ করেছিল, তা আমাদের জন্য এক বীরত্বগাঁথা অধ্যায়।

উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে।

তিনি বলেন, তখনকার নির্বাচিত যে নেতারা ছিলেন, তারাই এই সরকার গঠন করেছেন। ১৭ এপ্রিল জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা গতকাল ফিরে যেতে পারব না। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরং মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসে উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়।

তিনি বলেন, পরবর্তী নির্বাচিত সরকার এসে কী করবে এটি তাদের ব্যাপার। আমাদের অনেক গৌরবের বিষয় আছে, যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমোচনীয় থাকা উচিত।

তিনি বলেন, বিভিন্ন রকমের দুই হাজার সাতশর বেশি মামলা আছে। এসব মামলা নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।

ভোর ৫টা ৪৩ মিনিটে গার্ড অব অনার ও জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুখ-ই-আজম, বীরপ্রতীক।

এ সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিলের জাতীয় নেতাদের প্রতি সামরিক কায়দায় গার্ড অব দেন মেহেরপুরের ১২ আনসার সদস্য। জীবন সংগ্রামে হার না মানা দুই আনসার সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এরপর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা।

সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টার সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ও আম্রকাননের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিশান সাবের মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে অনুমতি পাননি।

Facebook Comments Box

Posted ১২:৩৫ পিএম | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।