ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   142 বার পঠিত

চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল

চট্টগ্রামের ডিসি হিলে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ডিসি হিলের নজরুল স্কয়ারে এ ঘটনা ঘটে।

এর সঙ্গে জড়িত সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল করেছে আয়োজকরা।

সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলল এবং মঞ্চের ব্যানার ও পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আমরা পুলিশের সহযোগিতা পাইনি। এ কারণে আমরা সোমবারের অনুষ্ঠান বাতিল করেছি।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম যুগান্তরকে বলেন, সন্ধ্যার পর কয়েকজন যুবক অনুষ্ঠান মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:০৪ এএম | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।