ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটে সর্বমহলে ক্ষোভ, গ্রেফতার ১৭

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   274 বার পঠিত

সিলেটে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটে সর্বমহলে ক্ষোভ, গ্রেফতার ১৭

ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের সময় সুযোগসন্ধানী কতিপয় দুর্বৃত্ত কর্তৃক বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স।
হামলা, লুটপাটে ব্যাপক ক্ষতিগ্রস্ত রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটাসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন চেম্বার নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী নেতাদের নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি মুজিবুর রহমান মিন্টু ও সিলেট চেম্বারের পরিচালকবৃন্দ।
এসময় চেম্বার সভাপতি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং এসব প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ঘৃণিত ও ন্যক্কারজনক কাজ। তিনি নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ও রয়েল মার্ক হোটেলের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মো. মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন খান, মোহাম্মদ সহিদুল হক প্রমুখ।
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) নেতৃবৃন্দ গতকাল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ সভাপতি মো. ফেরদৌস আলম, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, মো. আব্দুর রহমান রিপন, তোফায়েল আহমেদ লিমন, দিলওয়ার হোসেইন, শাব্বির আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদির, দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, মেট্রোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় চেম্বার নেতৃবৃন্দ বলেন, দুঃখজনক হলে সত্য একটি দুস্কৃতিকারী চক্র উদ্দেশ্যমূলকভাবে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠাতা হামলা-লুটপাট ভাঙচুর করেছে। গভীর তদন্তের মাধ্যমে এই চক্রকে চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানান তারা।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে নিরীহ ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শাহরিয়ার আলম, কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, যুগ্ম সাংগঠনিক সচিব মীর মুহাম্মদ জাকারিয়া, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম সুমন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সোবহান, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আহমদ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, ট্রেড সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাদ মিয়া, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক সাহেদ বকস, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ রিয়াদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রচার সম্পাদক জিল্লু আহমদ, শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশিদ, সাধারণ সম্পাদক রুপম খান, সহ সাধারণ সম্পাদক মো. সাবুল মিয়া, নয়াসড়ক ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, বায়তুল আমান জামে মসজিদের সেক্রেটারি মেহেদী হাসান খান, ব্যবসায়ী রুবেল আহমদ, বখতিয়ার আহমদ ইমরান, বিএনপি নেতা মাসুক আহমদ। এছাড়াও সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:১০ এএম | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।