ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঈদের ছুটি শেষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   311 বার পঠিত

ঈদের ছুটি শেষে দিনাজপুরে হিলি স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিন বন্ধ থাকার পর জেলায় আজ হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

আজ রোববার দুপুর দু’টায় দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি- রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হয়েছে।

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম জানান, টাকা ৯ দিন বন্ধের পর আজ রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে চলছে বন্দরের সকল কার্যক্রম। স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। তা আনলোড হয়ে ও দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যেতে শুরু করেছে।

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।