ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শিবচরে ভ্যানচালককে কু‌পিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   316 বার পঠিত

শিবচরে ভ্যানচালককে কু‌পিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই

মাদারীপুরের শিবচরে সাইদ মোল্লা নামে এক ভ্যানচালককে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাই করে পালানোর সময় ভ্যানসহ চক্রের একজনকে আটক করে এলাকাবাসী।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের তালতলা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের হামেদ মোল্লার ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, যাত্রী বেশে ভ্যানে উঠে ছিনতাইচক্রের সদস্যরা। এরপর রা‌ত সাড়ে ১০টার দিকে ভ্যান কাঠালবাড়ীর তালতলা এলাকায় এসে প্রথমে ভ্যানচালক সাইদ বেপারী‌রে কু‌পি‌য়ে হত্যা করে। পরে ভ্যান নি‌য়ে সটকে পড়ে। ‌এদিকে চক্রটি ভ্যান নি‌য়ে কাঠালবাড়ী এলাকা অ‌তিক্রম করার সময় এলাকাবাসীর স‌ন্দেহ হ‌লে তা‌দের গ‌তি‌রোধ ক‌রে। এসময় চ‌ক্রের এক সদস্যকে হাতেনাতে আটক ক‌রে এলাকাবাসী অন্য সদস্যরা পা‌লি‌য়ে যায়।

শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, খবর পে‌য়ে সেনাবা‌হিনী ও পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছে। মরদেহের সুরতহাল করে মাদারীপুর ম‌র্গে প্রেরণ করা হয়। চক্রের একজনকে এলাকাবাসীর সহ‌যোগীতায় আটক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫১ এএম | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।