ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব: সারজিস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   415 বার পঠিত

শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব: সারজিস

পঞ্চগড়ের গ্রামে গ্রামে জনসংযোগ চালাছেন সারজিস আলম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন।

তার পোস্টটি হুবহু যুগান্তরের পাঠকদের সামনে তুলে ধরা হলো-

‘নতুন এ পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলব। আমাদের এ যাত্রা অসীমের অন্তে।

জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ ,হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শিগগিরই।

জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে সরকারের কাছে জনগণের আজকের দাবি-

*সিন্ডিকেট করে চায়ের ন্যায্য মূল্য হতে চা চাষীদের বঞ্চিত করাকে বন্ধ করতে হবে। চা চাষিরা কতিপয় ব্যবসায়ীদের হাতে আর জিম্মি হয়ে থাকতে চায় না।

*গুরুত্বপূর্ণ স্থানীয় কাঁচা সড়ক গুলো প্রায়োরিটির ভিত্তিতে দ্রুততম সময় পাকা করতে হবে।’

Facebook Comments Box

Posted ৪:৪৫ পিএম | বুধবার, ২৬ মার্চ ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।