নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 245 বার পঠিত
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ বছরের শুরুতে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বিকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানানো হয়।
এতে বলা হয়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে, সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)
অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র, করে সে অভিশপ্ত। (সুনানে তিরমিজি: ১৯৪১)
পোস্টে আরও বলা হয়, আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারও সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।
সবশেষে প্রশ্ন রেখে বলা হয়, আপনি হয়েছেন তো?
Posted ৯:২০ এএম | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।